বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে শহরের পুলিশ অফিসার্স ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী, মুকুসুদপুর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমি গোপালগঞ্জে জনবান্ধব মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন করে জনগণের দোরগোড়ায় পুলিশিসেবা পৌঁছে দিতে চাই। মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, চুরি রোধে তিনি সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন