বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

গেজেট ডেস্ক

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

জানা গেছে, আজ সোমবার সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।  এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

কবে নাগাদ ওষুধ আসতে পারে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ।  এমনকি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন