বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন শেখ তোজাম্মেল হক টুটুল

গোপালগঞ্জ প্রতিনিধি

পৌর নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়র পদে কেবল মাত্র আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল মনোনয়ন পত্র দাখিল করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র নির্বাচিত হবার পথে রয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরগণ স্ব-স্ব কর্মি-সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন তাদের প্রার্থীতা উপজেলা নির্বাচন অফিসে রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল ইসলামের কাছে জমা দেন।

দুপুর সাড়ে ১২ টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন