খুলনার দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামে হালিম শেখ (৫৪) পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এ ঘটনা সোমবার (৫ অক্টোবর) সকালে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী বাতিভিটা গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র হালিম শেখ পারিবারিক অশান্তিতে ভূগছিলেন দীর্ঘদিন ধরে। পারিবারিক কলহের জেরে তিনি সোমবার ভোরে কীটনাশক পান করেন। সে দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে পুলিশ বাহিনীতে চাকুরি করেন এবং ছোট মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় হালিম শেখ দুপুরে মৃত্যুবরণ করেন। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
খুলনা গেজেট/এনএম

