খুলনায় মুরাদ শেখ (৪৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর থানার টুটপাড়া বালুর মাঠ সংলগ্ন ঘেরের বেড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুরাদ ওই এলাকার টুকু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে টুটপাড়ার একটি মাছের ঘেরের গাছের ডালের সাথে ঝুলে ছিল মুরাদ শেখ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মুরাদকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সদর থানার এসআই মোঃ সাত্তার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কারণে যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

