যশোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো, ফুলসারা ঢালীপাড়ার আরিফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২) এবং একই পরিবারের অপর এক শিশু (২)।

পরিবার সূত্রে জানা গেছে, সবার অগোচরে শিশু দুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। এরপর কখন তারা পুকুরের পানিতে পড়ে মারা গেছে, তা কেউ বুঝতে পারেনি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখতে পান স্বজনরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন