গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে আদেশ দেয়া হয়।
পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ০৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ খন্দকারকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার আদেশ প্রদান করা হলো।
পত্রে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাই তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

