গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আব্দুল হাকিম মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, ইব্রাহিম নসিমন চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন