শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন