গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে এই প্রথম জেলায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটলো। শুক্রবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ওই যুবক হলেন-গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আশীষ ধরের ছেলে।

সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অর্ণব ধর। এসময় তাকে চিকিৎসা দেয়া হয়। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা অর্ণবের মরদেহ নিয়ে যান। গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ জন রোগী। গত ২৮ ঘন্টায় ২২ জন রোগী ছাড়া পেয়েছে আর এক হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একশ’ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন