খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি বাদে সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোঃ ইয়াসীন আলী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইষ্টার্ণ ট্রেডসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো: মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো: নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো: রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল আফিসার মো: সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার।
খুলনা গেজেট/সাগর/এনএম

