গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশার মীনা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক বশার মীনা কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাবু মীনার ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে মাঠের কাজ শেষে বাড়ির উঠানে লাগানো কাপড় শুকানোর জিআই তারে হাত দেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বশার মীনাকে মৃত ঘোষণা করেন। তিনি বা বাড়ির লোকজন জানতেন না ঘরের ভিতর থেকে আগেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এনএম

