জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

এআই ছবি
এআই ছবি

ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীতদিক থেকে ফেরি খুলনার দিকে আসতে থাকে। মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় চলন্ত ফেরি বন্ধ করে দেয় চালক। ধাক্কায় ট্রলারটি ডুবে গেলেও কারও কোন ক্ষতি হয়নি। যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ট্রলারে ৩০-৩৫ জন যাত্রী ছিল। মাঝনদীতে ফেরির সাথে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীর নদীতে পড়ে যায়। স্থানীয় মাঝিরা বিষয়টি টের পেয়ে ট্রলার নিয়ে মানুষ উদ্ধারে ছুটে যান। তবে কারও কোনো ক্ষতি হয়নি।

রূপসা নৌ-ফঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের সাথে উদ্ধার কর্মকাণ্ডে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় ডুরবীদের সাথে ফায়ার সার্ভিসের ডুবরীরাও যোগ দেয়। এ পর্যন্ত কোনো মিসিংয়ের খবর কেউ দেয়নি। তবে ট্রলারটি মিসিং আছে বলে ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন