সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দুইশ’র আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক দল। তাদের বোলাররাও বিশেষ সুবিধা করতে পারেননি। বিদেশের মাটিতে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে বেশ ভালোভাবেই চেপে ধরতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বেলায় অজি মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে প্রতিরোধ গড়েছে।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। কাল চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে স্বাগতিক দল। এখনো তারা পিছিয়ে আছে ৬৭ রানে। চলমান টেস্ট বাঁচাতে আগামীকাল সারাদিন ব্যাট করার পরিকল্পনা তাদের।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা নিয়ে জশ হ্যাজেলউড বলেন, ‘সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’

ডারউইনের উইকেট এখনো ব্যাটিং উপযোগী। একইসঙ্গে টাইগার বোলারদের করলেন প্রশংসা, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। নিজের ফাইফার নিয়ে অজি এই পেসার বলছিলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন