মাগুরায় এক রাতে ৬ দোকানে চুরি

গেজেট প্রতিবেদন

মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটে এক সঙ্গে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা দোকানের সাটার ও তালা ভেঙে বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা লুট করে।

ব্যবসায়ীরা জানায়, বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে দোকানগুলো বন্ধ করে তারা বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখতে পান, প্রায় ছয়টি দোকানের সাটার ও তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায় বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা চুরি হয়েছে।

ব্যবসায়ীদের ধারণা, বিদ্যুৎ না থাকার সুযোগে গভীর রাতে চোরেরা মার্কেটে প্রবেশ করে। এরপর ছয়টি দোকানের সাটার ও তালা কেটে ভেতরে ঢুকে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন