মধ্যপ্রাচ্যে সংঘাত আরো তীব্র হওয়ার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাহরাইন, মিসর, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। সেইসঙ্গে দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিস্থিতির অবনতি হলে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি রাখতে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ ও ভ্রমণ বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এড়িয়ে চলা এবং ইসরাইলে নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্র সম্পর্কে আগে থেকেই জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ‘এই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার কথা বিবেচনা করা উচিত, অথবা উত্তেজনা বাড়লে দেশ ছাড়ার জন্য প্রস্তুত থাকা উচিত।’
সূত্র: ডন
খুলনা গেজেট/এনএম

