হবিগঞ্জে আটকে দেওয়া হলো এনসিপির গাড়ি বহর, রাস্তায় বসে পড়লেন নেতারা

গেজেট প্রতিবেদন

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা রাস্তায় বসে পড়েন।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। তবে কিছুদূর যাওয়ার পর ফের পুলিশের বাধায় আটকা পড়েন তারা।

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ অবস্থায় মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রথমে শ্রীমঙ্গল ও পরে হবিগঞ্জের মিরপুর এলাকায় এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়।

এসময় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির অন্য নেতাদের। কথা বলার একপর্যায়ে হবিগঞ্জের মিরপুরের পুলিশের বেরিকেডের সামনে এনসিপির নেতারা বসে পড়েন।

নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, আপনারা কেন আমাদের গাড়ি আটকে দিয়েছেন। আমরা হবিগঞ্জ যাব আর এখানে আটকে দিয়েছেন। আমরা সেখানে মামলা করব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন