ককরোচ-ছাত্রযুব ও কৃষক নেতাদের বৈঠক দিল্লিতে

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ছাত্র আন্দোলনের গণ্ডি পেরিয়ে এবার কৃষক ও যুবকদের সঙ্গে যৌথ মঞ্চ গড়ার উদ্যোগ নিল ককরোচ জনতা পার্টি (CJP)। সেই লক্ষ্যেই দিল্লিতে কৃষক আন্দোলনের লড়াকু নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)-এর সঙ্গে বৈঠক করেন সংগঠনের প্রতিনিধিরা। সেখানে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র আশুতোষ রানকা-সহ অন্য নেতারা এবং ভারতীয় কিষাণ ইউনিয়ন (BKU)-এর প্রতিনিধি।

বৈঠকে কৃষক, ছাত্র এবং যুবসমাজকে একত্রিত করে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেছে সিজেপি। সংগঠনের বক্তব্য, শিক্ষা-সংক্রান্ত ইস্যুর পাশাপাশি কৃষক ও যুবকদের বিভিন্ন সমস্যা নিয়েও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা এখন তাদের লক্ষ্য।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন