গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমন চালকসহ আরও দুই জন। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যান।

নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতরা হলেন, নসিমন চালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিলো। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।

তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

খুলনা গেজেট/এনএম/এএজে 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন