প্রতিশ্রুতি রক্ষা না করায় বিজেপি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচের

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবার গুরুতর অভিযোগ তুলে ফের দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) ও মামলা প্রত্যাহার করার লিখিত আশ্বাস সত্ত্বেও কেন্দ্র তা আদালতে না জানানোয় ক্ষোভ উগরে দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট গ্রেফতার হওয়া ১৮ বছরের কম বয়সী পড়ুয়া ও অপরাধের ইতিহাস না থাকা পড়ুয়াদের অন্তর্বর্তী জামিন এবং সুরক্ষার নির্দেশ দেওয়ার পরেই সিজেপি-র পক্ষ থেকে চরম অসন্তোষ প্রকাশ করা হয়। বুধবার সকালে ককরোচ জনতা পার্টির সুপ্রীমো অভিজিৎ তিরপে এই হুঁশিয়ারি দেন।

কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে আন্দোলনকারী পড়ুয়াদের কিছু ক্ষেত্রে গ্রেফতারি থেকে সাময়িক সুরক্ষা দেওয়া হলেও, আগের এফআইআর এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ছাড়পত্র রাজ্য সরকারগুলিকে দেওয়া হয়েছে। আর তাতেই অশনি সংকেত দেখছে সিজেপি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন