গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রবিউল হায়দার শাহিন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউল ওই এলাকার মৃত আব্দুল আলিম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল হায়দার শাহিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর সহধর্মিণী ও ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কিছু আপত্তিকর পোস্ট করেন। বিষয়টি নিয়ে স্থানীয় তৌহিদী জনতা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে রবিউল হায়দার আহত হন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন