কোনো রাজনৈতিক সীমানাই নিরাপদ থাকবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযানে চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না।

রেজায়ি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরান পূর্ণমাত্রায় অভিযান শুরু করবে।

তিনি বলেন, ‘‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পালটা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

রেজাই আরো বলেন, ‘যুদ্ধের সময় আলোচনার নীতি শেষ হয়ে গেছে’।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যুদ্ধ সম্প্রসারণ বা আগ্রাসন চালানোর দিকে মনোযোগ দেইনি। এখন পর্যন্ত লক্ষ্য ছিল প্রতিরোধ, সংঘাতের অবসান ঘটানো। সংঘাতের অবসান ঘটাতেই আমরা হরমুজ দখল করেছি।’

সূত্র: আল জাজিরা

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন