আদালতের শরণাপন্ন হবে দমদম এয়ারপোর্ট মসজিদ কমিটি, ১৭ জুলাই প্রতিবাদ

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কলকাতা দমদম নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ কমিটি (বাঁকড়া)পুলিশ প্রশাসন ও সি আই এস এফের গা-জোয়ারি করে তালা মেরে মসজিদ বন্ধ করার প্রতিবাদে আদালতের শরণাপন্ন হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন এয়ারপোর্ট বাঁকড়া মসজিদ কমিটি।

এদিন মসজিদ কমিটি বলেন, ১৭ জুলাই শুক্রবার মসজিদ কমিটির কালো ব্যাজ পরে মসজিদের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালন করবে। এই শান্তিপূর্ণ প্রতিবাদ দিবসে কোনো মিছিল, মাইকিং ও সভা হবে না। একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতিবাদ দিবস পালন করবে যেখান এককোটি মানুষ হাজির থাকবে ধর্ম-বর্ণ নির্বিশেষে। সমস্ত সম্প্রীতি মেনেই এটা করা হবে।

এদিন মসজিদ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্পাদক মুন্সী জামিল আহমেদ, সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, অন্যতম সদস্য ও এয়ারপোর্টে অথরিটি সঙ্গে জনসংযোগকারী আবুল কালাম, যুগ্ম সম্পাদক সাত্তারউদ্দিন, অন্যতম সদস্য আব্দুল আজীজ।

ঐ মসজিদ কমিটির সদস্যবৃন্দ বলেন, ১৮৮৯ সালে এই মসজিদ তৈরি হয়। এই মসজিদের নামে মসজিদের বিশাল জায়গা যা স্থানীয় সোদপুর বি এল এল আর ও অফিসে নথিভুক্ত। ১৯২৪ সালে এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ব্রিটিশ জমানায় ১৯২৮ সালে এয়ারপোর্ট চালু হয়। বিমানবন্দরের শুরু থেকেই জমিদান ও শারীরিক পরিশ্রমের বন্দরকে নানাভাবে সহযোগিতা। তারপর দেশ যখন স্বাধীন হলো, তখন এয়ারপোর্ট অথরিটিকে নানাভাবে সহযোগিতা করেছে মসজিদ কমিটি ও বাঁকড়া গ্রামবাসী। এয়ারপোর্টের কথা মাথায় রেখে যশোর রোড সম্প্রসারণের জন্য মসজিদের কাছাকাছি জনবসতি রাস্তার ওপারে বাঁকড়া চলে আসেন। অনেকে বাইরে চলে যান। সম্প্রতি এই নিরাপত্তার বিষয় আলোচনা চলছিল। কিন্তু স্থানীয় এয়ারপোর্ট থানা, সিআই এসএস, এয়ারপোর্ট অথরিটি ১১ জুলাই তালা ঝুলিয়ে মসজিদ বন্ধ করে দিল যা একটি বলপ্রয়োগ। ঘটনাটি আমাদের কাছে বেদনাদায়ক। তাই আমরা ১৭ জুলাই শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ করব। এছাড়াও আদালতের শরণাপন্ন হয়ে আইনি লড়াই লড়ব।

মসজিদ কমিটির সদস্যরা বলেন, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার পরিস্থিতিকে উত্তপ্ত করে দিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন