দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

নগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দল সম্পাদক দুলাল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর ১৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

রবিবার (৫ জুলাই) খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো.মজিবর রহমান এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

খুলনা মহানগরের বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন