রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাশিয়ানীতে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মো. নাসির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মৃত সারোয়ার মিয়ার ছেলে। তিনি ভাইয়ের ব্যবসার সুবাদে কাশিয়ানীতে বসবাস করতেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিকেলে স্থানীয়রা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকার সড়কের পাশে নাসির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নাসির মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীর খিঁচুনির সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন