শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দিনে দুপুরে গুলি করে যুবদল নেতাকে হত্যা

গেজেট প্রতিবেদন

চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ জুন) দুপুরে রাউজানের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ চৌধুরীর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে। তিনি বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডের পর প্রতিবাদে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান মাসুদ। এসময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মাসুদ চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন