শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী শুক্রবার (১২ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ববিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আইয়ুব আলী বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন