বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

গেজেট প্রতিবেদন

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীনভাবে চলবে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যাকাণ্ডের মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় রাষ্ট্রপক্ষে বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় এ মামলাটি থাকতে পারে।

গত ৯ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে। দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন