মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

১১ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ড বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলমে নামে বাংলাদেশ দল। কিন্তু আইরিশদের বিপক্ষে জিততে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ হেরেছে ১১ রানে। শুরুতে নেমে আয়ারল্যান্ডের মেয়েরা করে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ করেছে ১৩২ রান।

রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জুয়াইরিয়া। ৩৮ বলে ৫০ রানে আউট হন তিনি। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামে শারমিনের ইনিংস। এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা চালান জ্যোতি-স্বর্ণারা। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি আইরিশদের। প্রথম চার ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ব্যাট হাতে ১৯ রান করেন অ্যামি হান্টার। আর রানের দেখায় পাননি আলানা ডালজেল।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। বাকিদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন