বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যা নিয়ে খুব একটা আলোচনা নেই দেশের ক্রীড়াঙ্গনে। রবিবার (৭ জুল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, তবে প্রথম ভোট পড়ে ৩৫ মিনিট পর। বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোট দিয়েছেন।
ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোট প্রয়োগ করেন তিনি। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি শুধু ভোটই দিচ্ছেন না, একইসঙ্গে পরিচালক পদেও লড়ছেন। তামিমের পাশাপাশি ভোট দিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু।
জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও ভোট দিতে দেখা গেছে বিসিবি কার্যালয়ে। তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলের কাউন্সিলর হয়েছেন। এর আগে এপ্রিলে নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এদিকে, সকাল ১০টা থেকে শুরু হওয়া বিসিবির ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা করার কথা রয়েছে।
খুলনা গেজেট/এএজে

