শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

৪০ পয়েন্টে হারানো মালদ্বীপের কাছে পদক খোয়ালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার কলম্বোতে চলছে অ-১৮ দক্ষিণ এশিয়ার বাস্কেটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৯ মে) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বালক দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৫৯-৬২ পয়েন্ট ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

গত পরশু গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ ৮৮-৪৮ পয়েন্টে মালদ্বীপকে হারায়। ৪০ পয়েন্টে হারানো মালদ্বীপের বিপক্ষে শুক্রবার বাংলাদেশ হেরেছে তিন পয়েন্টের ব্যবধানে। হাফ টাইমে বাংলাদেশ ৩৩-২৯ পয়েন্ট এগিয়ে ছিল।

তৃতীয় কোয়ার্টারে সেই লিড পাঁচে নিলেও শেষ কোয়ার্টারে বাংলাদেশ পিছিয়ে পড়ে পদক হাতছাড়া করে।

বাংলাদেশ এই টুর্নামেন্টে শুধু বালক ইভেন্টে অংশগ্রহণ করছে। বালিকা বিভাগে দল পাঠায়নি। বালকদের জন্য আমেরিকান কোচ নিয়োগ দিয়েছে ফেডারেশন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন