বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। এছাড়া ঈদগাহে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বলেন, সকলকে সাথে নিয়ে আনন্দ উদযাপন করাই হলো ঈদ। সবার সাখে ঈদের নামাজ আদায় করলাম। ত্যাগের মহিমায় সকলকে সাথে নিয়ে একটি সুন্দর গোপালগঞ্জ গড়ে তোলা হবে। সেই সাথে আমরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করেছি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, হিন্দু, বৈদ্ধ, খ্রীষ্টনসহ সকল জাতিকে নিয়ে এগিয়ে যেতে হবে। ত্যাগের মহিমায় কোন জাতি ভেদাভেদ করা যাবে না। জেলার আইনশৃংখরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।

গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, সকলের সাথে জেলা ঈদগাহে নামাজ পড়লাম। আগামী দিনে আমরা গোপালগঞ্জকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে চাই। যেখানে কোন হানাহানি, সন্ত্রাসী, চাঁদাবাজী থাকবে না। গোপালগঞ্জবাসীসহ দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।

জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের প্রধান জামান অনুষ্ঠিত হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করেছি যে, এই দেশকে যেন উন্নতি করে, সমৃদ্ধ করে এবং আমরা সকলে যে দেশ প্রেমে উজ্জ্বীবীত হয়ে এই দেশের উন্নতি করতে পারি। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন