বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্রীলঙ্কা, ভারতের কাছে পরাজিত বাংলাদেশ মালদ্বীপকে হারাল

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার কলম্বোতে চলছে অনূর্ধ্ব-১৮ দক্ষিণ এশিয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরেছে। বুধবার(২৭) তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতেছে তারা।

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ ৮৮-৪৮ পয়েন্টে মালদ্বীপকে হারায়। এই জয়ে বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। গতকাল গ্রুপ পর্বের খেলায় ১০৪-৩১ পয়েন্টে ভারতের বিপক্ষে হারে তারা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছিল ১৩২-৩৮ পয়েন্ট ব্যবধানে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ বালিকা দল পাঠায়নি। শুধু বালক দলই অংশগ্রহণ করছে। তাদের জন্য আমেরিকান কোচ উইলিয়াম ফ্রেজিয়ারকে নিয়োগ দেয় ফেডারেশন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন