সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৮৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (২৪ মে) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তাসলিম আরিফের সই করা এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখতে এখনে ক্লিক করুন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে জেলা জজ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোয় নিয়োগের লক্ষে গত ৩ মে থেকে ২৪ মে পর্যন্ত উল্লেখিত পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এ ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন