শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এবারের আসরের ড্রাফট। ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার ড্রাফটে নিবন্ধন করেছেন।

এলপিএলের আসন্ন আসরে খেলার জন্য নিলামে নাম দিয়েছেন ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে কারও নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সবচেয়ে বেশি ১২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, সাউথ আফ্রিকা ৬৮, নিউজিল্যান্ড ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ড ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।

আইসিসির পূর্ণ সদস্যের দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশ থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন। যাচাই-বাছাই শেষে নিবন্ধন করা ৬৫০ ক্রিকেটারের মধ্যে ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ৩১০ জন।

আগামী ১৭ জুলাই পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গলকে। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট হবে ফাইনাল। ফাইনালের জন্য ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন