বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪ রানের এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করেছেন এই বাঁহাতি অফ স্পিনার। সালমানের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। ৮ বলের ব্যবধানে দুই উইকেট নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান। এখনো ১২১ রানে পিছিয়ে পাকিস্তান। তাদের হাতে আছে ৩ উইকেট।
বিস্তারিত আসছে…
খুলনা গেজেট/এএজে

