মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

গেজেট প্রতিবেদন

বিএনপির সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তিনি।

একই সাথে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় সংসদ সদস্যদের একযোগে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন