রবিবার । ১৭ই মে, ২০২৬ । ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

গেজেট প্রতিবেদন

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুনে ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির (আইসি) মো. ইলিয়াস।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর রহমান বলেন, শনিবার সকালে লৌহজংয়ের যাওয়া নৌ পুলিশ ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মো. যুবায়ের আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল এবং পরিবারের সদস্যদের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে লাশটি ফোরকান মোল্লার। কালো প্যান্ট, সাদা শার্ট দেখে ফোরকানের ভাই জব্বার লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত, ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়ার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, ফোরকানের স্ত্রী শারমিন, মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়া।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন