লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা।
লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামায় দ্রুত পিচ ঢেকে দেওয়া হয় কাভারে।
এরআগে আকাশে ঘন মেঘের কারণে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকার পরিস্থিতিও তৈরি হয়।
প্রথম সেশনে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ দল। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে।
মমিনুল ৩৭ ও নাজমুল ৩৪ রানে অপরাজিত আছেন।
খুলনা গেজেট/এনএম

