বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় নেছার আলী মোড়ল হত্যা: দু’আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

পাইকগাছা উপজেলার চরমলই গ্রামের আলোচিত নেছার আলী মোড়ল হত্যা মামলায় দু’আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের বাসিন্দা রেজোয়ান বিশ্বাসের ছেলে শহিদুল এবং পাইকগাছা উপজেলার মনোসা বিশ্বাসের ছেলে সাধন হাওলাদার।

বুধবার (৬ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন