গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী ছিলেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফফার জানান, বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় তিনি ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে

