রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ মে গণহত্যা চালানো হয়েছিল; এঘটনায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার (৩ মে) সাংবাদিকদের তিনি একথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায়ই ৯০% এর মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ২০-২৫ মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা ঠিক হবে।

শ্বাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় (মিস কেস) ফাঁসিরদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।

এরমধ্যে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম । শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামির হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন