শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

মাগুরায় বাসের ধাক্কায় নিহত ১

গেজেট প্রতিবেদন

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পিটিআই এলাকায় রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা পিটিআই স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় কুদ্দুস খানকে মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে চায়না বেগম জানান, সকালে তার বাবা শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের বাড়ি থেকে মাগুরা শহরে আসেন। পিটিআই এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা যান তিনি। পরে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনার পর বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন