শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে লবণচরা থানাধীন হরিণটানা রিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

আহত যুবক ৮০ বিঘা এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রিয়া বাজারে তার ওপর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আহত যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, আহত যুবকের পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন