রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

গেজেট প্রতিবেদন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুরে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আছাদুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে ওই শিক্ষককে সমায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজশিক্ষক আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন