শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

আইজিপির লবণচরা থানা ভবন পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

নির্মাণাধীন লবণচরা থানা ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খুলনার লবণচরা গুলজান সিটি এলাকায় নির্মাণাধীন এ ভবন পরিদর্শনে যান তিনি।

এসময় আইজিপি চলমান নির্মাণ কাজের অগ্রগতি, গুণগত মান এবং সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন আইজিপি।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান (বিপিএম-সেবা, পিপিএম-বার)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন