খুলনার পরিচিত মুখ শেখ আবুল কাশেমের মৃত্যু দিবস আজ। ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুর বেলায় খুলনা সদর থানার সন্নিকটে তিনি ও তার গাড়ির চালক মিকাইল নির্মমভাবে আততায়ীর গুলিতে খুন হন।
শেখ আবুল কাশেম শুধু একটা নাম নয়, তিনি খুলনার যে কয়টি আদি পরিবার আছে তার মধ্যে অন্যতম শেরেবাংলা রোডের ঐতিহ্যবাহী হাজী বাড়ির সন্তান। তার পিতার নাম হাজী শেখ রায়হান উদদীন, যিনি রাখাল হাজী নামে পরিচিত।
মৃত্যুর সময় তিনি জাতীয় পার্টির খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন খুলনা পৌরসভার একাধিকবার নির্বাচিত কমিশনার, প্যানেল মেয়র, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি, খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক। বহু স্কুল, মাদ্রাসা ও মসজিদের সাথে জড়িত ছিলেন তিনি।
ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার পর যখন গোটা বাংলাদেশ উত্তপ্ত তখন খুলনায় হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষায় শেখ আবুল কাশেমের সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়।

