গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে নাঈমা(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈমা ওই গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
নিহতের বাবা নুরুল ইসলাম হাওলাদার জানান, তার দুই বছরের কন্যা বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শিশুটি পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

