সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন শুরু

গেজেট প্রতিবেদন

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার লক্ষ্যে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় এই সিস্টেমের নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার থেকে যেসব জেলায় নিবন্ধন করা যাবে সেগুলো হলো— বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও স্বচ্ছ ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফুয়েল পাস সংক্রান্ত যেকোনো মতামত, অভিযোগ বা পরামর্শ প্রদানের জন্য নাগরিকরা অফিশিয়াল ফেসবুক গ্রুপে (facebook.com/groups/fuelpass) যুক্ত হতে পারবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন