সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী যারা

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে ১২টি সংরক্ষিত আসন পাবে জামায়াতে ইসলামী। তবে জামায়াত নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে। এই ৩টি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ, আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নাহার নিলু। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। এ ছাড়াও জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমও রয়েছেন এ তালিকায়।

দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকেও মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদে প্রাপ্ত ৬টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। এই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন